‘ডাবল হ্যাটট্রিকে’ বিগ ব্যাশে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন বয়েস

news-image

অনলাইন ডেস্ক : বিগ ব্যাশ লিগে (বিবিএলে) অবিশ্বাস্য এক ইতিহাস গড়েছেন মেলবোর্ন রেনেগাডেসের লেগ-স্পিনার ক্যামেরন বয়েস। বুধবার সিডনি থান্ডারের বিপক্ষে ডাবল হ্যাটট্রিক করেছেন তিনি।

চার বলে চার ব্যাটারকে সাজঘরে ফেরান বয়েস। দুই ওভার মিলিয়ে ডাবল হ্যাটট্রিক করলেন ৩২ বছর বয়সী লেগি। থান্ডারের দলীয় রান যখন ৮০, ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে ওপেনার অ্যালেক্স হেলসকে (৪৪) আউট করে উইকেটের খাতা খোলেন তিনি।

এরপর নবম ওভারের প্রথম তিন বলে জেসন সাঙ্গা (২), অ্যালেক্স রস (০) ও ড্যানিয়েল সামসকে (০) প্যাভিলিয়নের পথ দেখান বয়েস। তার ঘূর্ণিতে সিডনি ৮৫ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। তবে নাটকীয় ম্যাচটি এক রানে হেরেছে মেলবোর্ন।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৭০ রান করে সিডনি। জবাব দিতে নেমে ৭ উইকেটে ১৬৯ রান করে মেলবোর্ন। দল হারলেও ৪ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বয়েস। তবে শেষ উইকেট হিসেবে আউট হওয়া এই অস্ট্রেলিয়ান বোলার আউট হন গোল্ডেন ডাক নিয়ে।

মেলবোর্ন রেনেগাডেসের প্রথম তো বটে, বিবিএল ইতিহাসেও প্রথম বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করলেন বয়েস। তার আগে টি-টোয়েন্টি লিগের এই আসরে কোনো বোলার চার বলে চার উইকেট নিতে পারেননি। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে এই কৃতিত্ব অর্জন করা ১০ম বোলার বয়েস।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান