,

এক দিনে ৮৪০৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১০

news-image

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪০৭ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশে। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জনে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সোমবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৬ হাজার ৬৭৬ জন; শনাক্তের হার ছিল ২০ দশমিক ৮৮ শতাংশ।

মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৫ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৯১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৫ হাজার ৫৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৭ জন। চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড