শিল্পী সমিতির উদ্যোগে সিনেমা নির্মাণ করবেন নিপুণ

news-image

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুণ আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ ‘চলচ্চিত্র শিল্পী সমিতি’র নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যতই সময়ে ঘনিয়ে আসছে নির্বাচনে অংশগ্রহণকারীরা আরও সক্রিয় হয়ে উঠছেন নিজেদের জয়ের ব্যাপারে। তবে এবার যেহেতু সভাপতি ও সাধারণ সম্পাদক চারটি পদের একটিতে শুধু নারী প্রার্থী, অর্থাৎ নিপুণ প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই বলা যায় এবারের নির্বাচনের দৃষ্টি অনেকটাই নিপুণের দিকে।

এরইমধ্যে নিপুণের জয়ের ব্যাপারেও এফডিসিতে অনেকেই আশাবাদী হয়ে উঠেছেন। তার দৃঢ় আশাবাদ মূলক কথা, আগামীতে শিল্পীদের পাশে থাকার অঙ্গীকার, শিল্পীদের জন্য নিবেদিত হয়ে কাজ করার অঙ্গীকার এমন কী বিএফডিসিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তাতেও যেন নিপুণের প্রতি শিল্পীদের আস্থা বেড়ে গেছে অনেকাংশে। এফডিসিতে এই মুহুর্তে নিপুণ বেশ সময় দেবার চেষ্টা করছেন, ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, সেইসাথে ভোটারদের তার পাশে থাকার আহবানও জানাচ্ছেন তিনি।

চিত্রনায়িকা নিপুণ বলেন,‘চলচ্চিত্রের শিল্পীদের মধ্যে যে বিভেদ আছে, বিবাদ আছে তা দূর করার সর্বাত্বক চেষ্টা থাকবে আমার। সেই সাথে আমাদের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো-ইনশাআল্লাহ। মূলকথা হলো আমরা যে চলচ্চিত্র নামক একটি পরিবারের মাঝে আছি, পারিবারিক সেই পরিবেশটাই আমি, আমরা সৃষ্টি করতে চাই। শিল্পী সমিতি হবে শিল্পীদের পরম আস্থার জায়গা, ভালোবাসার জায়গা। নিজেদের সুখ দু:খ শেয়ার করার জায়গা, সেইসাথে সৃষ্টিশীল কিছু চিন্তার জায়গা। ভোটারদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই বলছি, আপনারা আমাদের প্যানেলের পাশে থাকুন, আমরা সর্বাঙ্গীনভাবে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।’

নিপুণ জানান, শিল্পী সমিতির উদ্যোগে সিনেমা নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এদিকে নিপুণ কিছুদিন আগেই শেষ করেছেন শহীদ রায়হান পরিচালিত ‘মনোলোক’ সিনেমার কাজ। এটি একটি মনস্তাত্বিক সিনেমা। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে নিপুণ অভিনীত সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমাটি। নিপুণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে উত্তম আকাশ পরিচালিত ‘ধুসর কুয়াশা’। ২০০৮ সালে ‘সাজঘর’ এবং ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’ সিনেমাতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান