,

ফিফার বর্ষসেরা একাদশে মেসি, নেই ব্রাজিলের কেউ

news-image

স্পোর্টস ডেস্ক : ফিফার বর্ষসেরা একদশে জায়গা করে নিয়েছেন কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলা আর্জেন্টাইন দলের তারকা লিওনেল মেসি। তবে আর্জেটিনার আর কোনো খেলোয়ার বর্ষসেরা একাদশে জায়গা করে নিতে পারেনি। ধারণা করা হয়েছিলো আর্জেন্টিনার বেশ কয়েকজন ফুটবলার জায়গা পাবেন ফিফার বর্ষসেরা একাদশে।

এছাড়া কোপা আমেরিকায় রানার্স আপ হওয়া ব্রাজিলের কেউও নেই ফিফার বর্ষসেরা একাদশে। সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের জুরিখে ঘোষণা করা হয় এই একাদশ। সেখানে দেখা যায় এমনি চিত্র।

তবে কোপার ফাইনালিস্টদের মধ্যে কেবল একজন জায়গা পেলেও সেরা একাদশটিতে ইউরোজয়ী ফুটবলার আছেন তিনজন। ইউরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়া চ্যাম্পিয়ন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা এবং তার সতীর্থ বনুচ্চিও আছেন এ একাদশে।

তার সঙ্গে দুই ডিফেন্ডার ডেভিড আলাভা ও রুবেন দিয়াজ। মিডফিল্ডের তিনজনের জায়গায় আছেন ইতালি ও চেলসির জর্জিনিও এবং ক্লাবে তার আরেক সতীর্থ কন্তে ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা। স্ট্রাইকার হিসেবে জায়গা পেয়েছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হালান্ড, বায়ার্ন মিউনিখের রবার্ট লেভান্ডভস্কি ও আর্জেন্টিনা ও পিএসজির লিওনেল মেসি।

ফিফার বর্ষসেরা একাদশ

গোলরক্ষক – ডোনারুম্মা

ডিফেন্ডার – আলাভা, দিয়াজ, বনুচ্চি

মিডফিল্ডার – জর্জিনিও, কন্তো, ডি ব্রুইনা

ফরোয়ার্ড- রোনালদো, হালান্ড, লেভান্ডস্কি, মেসি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের