বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকারি কর্মচারীদের আচরণে যেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়’

news-image

নিজস্ব প্রতিবেদন : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের কর্মচারীদের মূল দায়িত্ব দেশ ও জনগণের সেবা করা। তাই জনগণের সেবায় তাদেরকে আত্মনিয়োগ করতে হবে। সরকারি কর্মচারীদের আচরণে যেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।

বৃহস্পতিবার জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি আয়োজিত ‘ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং কোর্সের’ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি দপ্তর ও কর্মচারীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক । তারা বিভিন্ন সমস্যায় সরকারি দপ্তরে আসে। জনগণের সেই সব সমস্যা সমাধানে সরকারি কর্মচারীদের আন্তরিক হতে হবে। তাদেরকে সাধারন জনগণের সমস্যাগুলো অনুধাবন করে যথাযথ সেবা দিতে হবে।

তিনি বলেন, সরকারের ভাবমূর্তি উন্নয়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকারি কর্মচারীদের আচরণে যেন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে।

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক বদরুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব কে এম আলী আজম এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির পরিচালক ভোরাভেট কনলাসিন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।

প্রশাসন ক্যাডারের ৩৭ ব্যাচের ৫০ জন কর্মকর্তা ৪ মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে অংশ নেবেন। বাংলাদেশের জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করেছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা