,

বিধিনিষেধে বিএনপি মিছিল-সমাবেশ করলে ‘জিরো টলারেন্স’

news-image

বিশেষ প্রতিনিধি : আজ বৃহস্পতিবার থেকে কার্যকর করা হচ্ছে সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ। এ বিধিনিষেধ অমান্য করে বিএনপি মিছিল-সমাবেশ করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে পুলিশ।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দেশব্যাপী মিছিল-সমাবেশ পালন করছে বিএনপি। নতুন করে ৩২ জেলায় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি হলেও এ কর্মসূচি বাতিলের ঘোষণা দেয়নি দলটি।

সোমবার বিধিনিষেধের প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এবং ওমিক্রনের বিস্তার রোধের কথা বলে ১০ জানুয়ারি সরকার যে নির্দেশাবলি জারি করেছে, তাতে ঘরোয়া পরিবেশে সভা-সমাবেশের সুবিধা বহাল রেখে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে বিএনপি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের সরকারি অপপ্রয়াস বলে মনে করে।

এতে আরো বলা হয়, বিএনপির স্থায়ী কমিটি বলছে, অকারণে ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশের বিভিন্ন স্থানে বিএনপির জনসমাবেশে সরকার ও ক্ষমতাসীন দল একক কিংবা যৌথভাবে বাধা সৃষ্টি করার পরেও জনগণ তা প্রতিহত করে সফলভাবে সমাবেশ অনুষ্ঠান করায় সরকার জনগণের এই স্বতঃস্ফূর্ত প্রতিরোধ আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য কোভিড-১৯ এবং ওমিক্রনকে ঢাল হিসেবে ব্যবহার করছে।

বিধিনিষেধ চলাকালে মিছিল-সমাবেশ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে মিছিল-সমাবেশ করছে বিএনপি। দলটি ঘোষণা দিয়েছে বিধিনিষেধের মধ্যেই তারা মিছিল-সমাবেশ করবে। আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে বিষয়টি মোকাবিলা করার নির্দেশ দিয়েছে হাইকমান্ড। নির্দেশ অমান্য করে মিছিল-সমাবেশ করলে আইন প্রয়োগ করবে পুলিশ। প্রয়োজনে গ্রেপ্তারও করা হবে।

নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, আমাদের কাছে তথ্য এসেছে বিধিনিষেধের মধ্যে বিএনপি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের কঠোরভাবে দমন করা হবে। পাশাপাশি বিধিনিষেধের যেসব শর্ত আছে সেগুলো কেউ না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড