,

ইলিয়াস কাঞ্চন-নিপুণের প্যানেলে থাকছেন যারা

news-image

বি‌নোদন প্রতি‌বেদক : আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন ঘি‌রে বিএফ‌ডি‌সি পাড়া এখন উত্তাল। নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেলে আগেই শোনা গিয়েছিল রিয়াজ, ফেরদৌস, নিরব, ইমনের নাম। আজ বুধবার এতে যুক্ত হয়েছেন পরীমনি, শাকিল খান, অমিত হাসানসহ আরও কয়েকজন তারকা।

এদিকে, আজ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সমিতির কার্যালয়ে পুরো প্যানেলের মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা। শিল্পী সমিতির নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ। এই প্যানেলের প্রার্থীদের নাম দৈ‌নিক আমা‌দের সময় অনলাই‌নের হাতে এসেছে।

এই পরিষদে প্রার্থিতায় যারা আছেন- সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন, সহসভাপতি রিয়াজ, সহসভাপতি ডি.এ তায়েব, সাধারণ সম্পাদক নিপুণ, সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহানূর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিরব হোসাইন, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, কোষাধ্যক্ষ আজাদ খান।

কার্যকরী সদস্য হিসেব মনোনয়নপত্র জমা দিয়েছেন- অমিত হাসান, ফেরদৌস, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমীন, কেয়া, পরীমণি, গাঙ্গুয়া ও সিমান্ত।

অন্যদিকে, মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের প্রার্থীদের নাম এখনো প্রকাশ করা হয়নি। তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও বিষয়টি এড়িয়ে যান। শোনা যাচ্ছে, প্রার্থী সংকটে তারা সব পদে নির্বাচন করতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের