বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন শাওন

news-image

বিনোদন প্রতিবেদক : আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। একইদিন অনুষ্ঠিত হবে টেলিভিশন অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’র নির্বাচনও। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, অভিনয়শিল্পী সংঘ’র নির্বাচনে অভিনেত্রী-নির্মাতা ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন সভাপতি পদে নির্বাচন করবেন!

তবে শাওন স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি নির্বাচন করছেন না। তার ভাষ্য, ‘এটা একেবারেই ভুল একটি খবর। আমার সঙ্গে এ বিষয়ে কথা না বলে খবর প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ রইলো। আমি কোনো ধরনের নির্বাচন করছি না।’

যোগ করে শাওন আরও বলেন, ‘আমার সঙ্গে নির্বাচন নিয়ে কেউ যোগাযোগই করেনি। আর আমি নিজেও বিষয়টি জানি না। ব্যক্তিগতভাবে নির্বাচন করার কোনো ইচ্ছেও আমার নেই। আমি জানি না, এটা কেন ছড়ালো? সাফ কথা, আমি নির্বাচন করছি না।’

এদিকে শোনা যাচ্ছে, অভিনয় শিল্পী সংঘ’র বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম একটি প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করবেন। তার সঙ্গে জুটি বেঁধে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন বর্তমান যুগ্ম-সম্পাদক অভিনেতা রওনক হাসান।

এর আগে নির্বাচন প্রসঙ্গে নাসিম বলেন, ‘কিছুই চূড়ান্ত নয়। নির্বাচনের আগ মুহূর্তে অনেক তথ্যই ছড়ায়। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো কিছু বলা যায় না।’

জানা গেছে, প্যানেলগুলোর চূড়ান্ত তালিকা এখনো তৈরি হয়নি। আগামী ১৪ জানুয়ারি এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা