,

জিম্বাবুয়েকে হারিয়ে প্রস্তুতি সারলেন বাংলাদেশ যুবারা

news-image

ক্রীড়া ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ যুবা দল। বর্তমান চ্যাম্পিয়নরা বৃষ্টি আইনে ১৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ের যুবাদের।

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন আইচ মোল্লা। ওপেনার আরিফুল ইসলাম ৫২ বলে ৪০ ও ২৬ বলে ৩৯ রান করেন রিপন মন্ডল।

বৃষ্টির কারণে জয়ের জন্য ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের চতুর্থ ওভারে পানাশে তারুভিঙ্গাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা বড় হতে দেননি মুশফিক হাসান। ২৭ বলে ১০ রান করা মিচেলকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মুশফিক।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন জিম্বাবুয়ের যুবারা। দলীয় ৬৯ রানে মধ্যে ৪টি উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেননি তাঁরা। শেষ ২৭ রানের মধ্যে ৬টি উইকেট হারিয়ে ১১০ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে পরে জিম্বাবুয়ের লক্ষ্য ২৫৬ রানে নেমে আসায় ১৫৫ রানের বড় জয় পায় রাকিবুল হাসানের দল।

১৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড