,

শক্তিশালী পাসপোর্ট র‌্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : ২০২২ সালের বৈশ্বিক শক্তিশালী পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগিয়ে ১০৩তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এই সূচকে যৌথভাবে শীর্ষে রয়েছে জাপান এবং সিঙ্গাপুর। এছাড়াও সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি এবং দক্ষিণ কোরিয়া। সূচকে একেবারে নিচের দিকে রয়েছে আফগানিস্তান (১১তম)।

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ বৈশ্বিক পাসপোর্টের এ সূচক প্রকাশ করেছে।

সূচকে বলা হয়েছে, গত বছরের অক্টোবরের তুলনায় ৫ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। অক্টোবরে এই সূচকে ১০৮তম অবস্থানে ছিল বাংলাদেশ। নতুন সূচকে ৫ ধাপ এগিয়ে ১০৩তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ৪০টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।

এছাড়াও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান ১০৮তম এবং নেপালের ১০৫তম স্থানে অবস্থান করছে। এছাড়াও ৮৩তম অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত।

এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে (৫৮তম) রয়েছে মালদ্বীপের পাসপোর্ট। ৮৮টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন মালদ্বীপের পাসপোর্টধারীরা।

‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ সূচকটি বিশ্বের সমস্ত পাসপোর্টের মূল র‌্যাংকিং যা বিশ্বের বিভিন্ন দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধার সংখ্যার উপর ভিত্তি করে তৈরি করা হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের