বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোভিড : যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ১১ লাখ শনাক্ত , ১,০০২ জনের মৃত্যু

news-image

বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী প্রায় ২১ লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে কেবল যুক্তরাষ্ট্রেই ১১ লাখেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, সোমবার (১০ জানুয়ারি) দেশটিতে ১১ লাখ ৩০ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসময়ে দেশটিতে ১,০০২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ সাতদিনে দেশটিতে গড়ে ৭ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ ৬১ হাজার ৩৩৬ জনে।দেশটিতে এক লাখের ৩৫ হাজার ৫০০ জন মানুষ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোয় আক্রান্তের সংখ্যা বাড়ছে।মঙ্গলবার (১১ জানুয়ারি) ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫০ হাজার ৭১২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৪৭ লাখ ৮ হাজার ৯৯৯ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২০ হাজার ১৪২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৬৯৫ জন। মোট সংক্রমণের দিক থেকে তৃতীয় এবং মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট মোট তিন কোটি ৫৭ লাখ সাত হাজার ৭২৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৩ হাজার ৯৩৬ জনে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল