,

সাইপ্রাসে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে ভূকম্পনটি আঘাত হানে বলে জানা গেছে। ইউএসজিএস জানিয়েছে, শক্তিশালী ভূকম্পনটি সাইপ্রাসের পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল পশ্চিম-উত্তর-পশ্চিমাঞ্চলীয় পিলস শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয় ফিলিস্তিন, তুরস্ক, মিসর, গ্রিস, ইসরাইল ও লেবাননেও।

ভৌগোলিক অবস্থানের কারণে সাইপ্রাস তুলনামূলক কম ভূমিকম্প-প্রবণ অঞ্চল। এই ধরনের শক্তিশালী ভূমিকম্প খুব হওয়ার নজির রয়েছে দেশটিতে। এর আগে ১৯৯৬ সালে শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল সেখানে। সেসময় দুইজন নিহত হয়েছিলেন। তারও আগে ১৯৫৩ সালে দেশটির পাফোস অঞ্চলে ভূমিকম্পে মারা যান ৪০ জন এবং বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের