শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধলেশ্বরীতে ট্রলার ডুবি: আরও ৩ জনের লাশ উদ্ধার

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ঘন কুয়াশার কারণে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারের আরও তিন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট ৯ জনের লাশ উদ্ধার হলো।

সোমবার সকাল ৭ টায় দুজন এবং সকাল ৯টায় একজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায এখনও আর একজন নিখোঁজ রয়েছেন।

এর আগে রোববার সকাল ও বিকেলে মোট ৬ জনের লাশ উদ্ধার করা হয়।

সোমবার যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন— তামিম (৮), আবদুল্লাহ (২৪) ও সামসুদ্দিন (৬৫)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার সকালে ঘন কুয়াশার কারণে এমভি ফারহান ৬ লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এর পর থেকে নিখোঁজ ছিলেন ১০ জন। এর মধ্যে এ পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার হলো।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা