বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার আরেক নতুন ধরন ‘ডেল্টাক্রন’ শনাক্ত

news-image

অনলাইন ডেস্ক : পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসে করোনাভাইরাসের আরও একটি নতুন ধরন শনাক্ত হয়েছে। যেটিতে ওমিক্রন এবং ডেল্টা ধরনের কিছু জিনের উপস্থিতি পাওয়া গেছে। সাইপ্রাসের বিজ্ঞানীরা নতুন শনাক্ত এই ধরনের নাম দিয়েছেন ‘ডেল্টাক্রন’।

দেশটির স্থানীয় গণমাধ্যম সাইপ্রাস মেইলের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইপ্রাসে ২৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের ডেল্টাক্রন শনাক্ত হয়েছে। এই ভাইরাসের কারণে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদের ১১ জনের এবং সাধারণ ১৪ জনের নমুনা নেওয়া হয়েছিল।

এ বিষয়ে ইউনিভার্সিটি অব সাইপ্রাসের বায়োটেকনোলজি অ্যান্ড মলিকিউলার ল্যাবরেটরির প্রধান ডা. লিওনডিওস কোস্ত্রিকিস বলেছেন, হাসপাতালে ভর্তি রোগীদের দেহে এই ধরনের বারবার মিউটেশন ঘটেছে। নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে হাসপাতালে ভর্তির সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

তিনি আরও বলেন, আগের ডেল্টা এবং বহুবার রূপ বদলে ফেলা ওমিক্রনের কিছু জিনগত সাদৃশ্য ডেল্টাক্রনে মিলেছে। তবে এই মুহূর্তে নতুন এই ধরন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন সাইপ্রাসের স্বাস্থ্যমন্ত্রী মিকালিস হাজিপ্যানডেলাস।

সাইপ্রাসের বিজ্ঞানীরা নতুন এই ভ্যারিয়েন্টকে ‘ডেল্টাক্রন’ বললেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এর কোনো নাম ঘোষণা করা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল