বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ মুহূর্তে লকডাউন দেওয়ার পরিকল্পনা নেই : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদন : দেশে এ মুহুর্তে লকডাউন দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

রোববার দুপুরে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ প্রদানের উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, বিদেশ যাওয়া-আসার বিষয়ে আমরা সবাইকেই নিরুৎসাহিত করছি। বিশেষ করে আমাদের জনসাধারণকে বাঁচাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভ্রমণে স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভালো খবর হচ্ছে ওমিক্রনের আক্রান্তদের মৃত্যুহার অনেক কম। অনেক মানুষ বেশি সাবধান থাকতে চায়, তাই তারা লকডাউন চাচ্ছেন।

‘কোভিড-১৯ মহামারি আমাদের উপলব্ধি করিয়েছে যে, এটিকে আমরা একা সামলাতে পারব না। এ চ্যালেঞ্জ আমাদের একে অন্যের সহযোগিতায় মোকাবিলা করতে হবে’-যোগ করেন আবদুল মোমেন।

তিনি বলেন, আমি খুব খুশি— আমরা বিশেষভাবে বাংলাদেশে কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের বুস্টার ডোজ টিকা কার্যক্রম চালু করতে পেরে। ইতোমধ্যে দেশে আমরা সাড়ে সাত কোটি মানুষকে টিকা দিয়েছি।

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার