রোমাঞ্চকর লড়াইয়ের পর অবশেষে অ্যাশেজে ড্র

news-image

স্পোর্টস ডেস্ক : চারপাশে ঘিরে আছেন ফিল্ডাররা। অধিনায়ক প্যাট কামিন্স নিয়ে এলেন স্টিভেন স্মিথকে। বোলিং তিনি আগেও করতেন, কিন্তু এখন তো ব্যাটসম্যান পরিচয়টাই স্মিথের জন্য বড় হয়ে গেছে। তবে অধিনায়ককে হতাশ করেননি স্মিথ। এনে দিয়েছিলেন উইকেট। যদিও শেষ পর্যন্ত অ্যাশেজের চতুর্থ টেস্টটি জেতা হয়নি তাদের।

পরের দুই ওভার ঠেকিয়ে দেয় ম্যাচ ড্র করে ফেলেছেন অ্যান্ডারসন ও ব্রড। রোমাঞ্চকর লড়াইয়ের সমাপ্তিটা হয়েছে ড্রতে। ৩৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭০ রান করেছে ইংল্যান্ড। প্রথম তিন ম্যাচে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। অবশেষে সিরিজের চতুর্থ ম্যাচে এসে ড্র করল তারা।

কোনো উইকেট না হারিয়ে ৩০ রান নিয়ে শেষ দিন শুরু করে ইংল্যান্ড। এদিন ১৬ রান যোগ করার পর সাজঘরে ফেরত যান ওপেনার হাসিব হামিদ। ৪৮ বলে ৯ রান করে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ তুলে দিয়ে বোল্যান্ডের বলে আউট হন তিনি।

২৯ বলে ৪ রান করে ডেভিড মালান ও ৮৫ বলে ২৪ রান করে অধিনায়ক জো রুটও সাজঘরে ফেরেন। ১০০ বলে ওপেনার জ্যাক ক্রলি করেন ৭৭ রান। মাঝে কিছুক্ষণ চেষ্টা করেন জনি বেয়ারস্টো ও বেন স্টোকস।

১২৩ বলে ৬০ করে স্টোকস ও ১০৫ বলে ৪২ রান করে আউট হয়ে যান আগের ইনিংসের সেঞ্চুরিয়ান বেয়ারস্টো। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ৩৪ বলে ২৬ রান করেছেন জ্যাক লিচ। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ ড্র করেন ব্রড ও অ্যান্ডারসন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান