শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ৩ জন নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : পাবনায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। পৃথক এসব দুর্ঘটনা রোববার সকাল ৮টার দিকে পাবনা-কাশিনাথপুর মহাসড়কের মাধপুর তৈলকুপি এলাকায় ও সদরের দাপুনিয়া জোতআদম নূর মোহাম্মদের মোড়ে ঘটে।

নিহতরা হলেন- সাঁথিয়ার আতাইকুলা ইউনিয়নের পুটিগাড়া গ্রামের তারুণ বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম (৪০), একই গ্রামের কহায় হোসেনের ছেলে আব্দুল মোমিন (৩৮) এবং সদরের দাপুনিয়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর এলাকার আসাদুল ইসলামের ছেলে ও জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন (১৮)।

স্থানীয়রা জানায়, সকালে ধান বিক্রি করার জন্য পুটিগাড়া থেকে তৈলকুপি মোড় হয়ে মাধপুরের দিকে ভ্যানগাড়ি করে যাচ্ছিলেন রবিউল ইসলাম ও আব্দুল মোমিন। পথে তাদের ভ্যানের এক্সেল ভেঙে যায়। এসময় পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

মাধপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, মালবোঝাই ট্রাকটি পাবনা থেকে কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।

এ বিষয়ে আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ঘটনার পর মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সকাল ৮টার দিকে স্কুলছাত্র সাজ্জাদ হোসেন জোতআদম মোড় থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি করিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

 

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা