বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভয় না পেয়ে টিকা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের হাত থেকে বাঁচার জন্য টিকা নিতে হবে। এজন্য ভয় না পেয়ে দেশবাসীকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘করোনা সংক্রমণ ঠেকাতে টিকা দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা ৩১ কোটি টিকার ব্যবস্থা করেছি।’

আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় বিভাগীয় আটটি শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর ঘোষণা করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘ভয় না পেয়ে টিকাটা নিয়ে নিন। টিকা নিলে অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে। ইতিমধ্যে আমরা ১৩ কোটি ডোজ টিকা প্রদান করেছি। ডাবল ডোজ দেওয়া হচ্ছে। বুস্টার ডোজ দেওয়াও শুরু করেছি। আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুক সেটিই আমি চাই।’

দেশের চিকিৎসকদেরকে গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের চিকিৎসকরা রোগী নিয়ে ব্যস্ত থাকেন। কিছুটা সময় যদি আপনারা ব্যয় করেন, গবেষণায় নজর দেন, আমাদের দেশের আবহাওয়া-জলবায়ু, এদেশের মানুষের কী কী ধরনের রোগ দেখা দেয়, প্রতিরোধ শক্তি কীভাবে বাড়ানো যায়, সেটি কিন্তু তাহলে ব্যবস্থা নেওয়া যায়।’

তিনি বলেন, ‘আমাদের দেশের বেশিরভাগ রোগী কিন্তু পেটের সমস্যায় ভুগত। ইতোমধ্যে আমরা কিন্তু গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট করে দিয়েছি। ইএনটি ইন্সটিটিউট, আই ইন্সটিটিউট, সব ধরণের ইন্সটিটিউট কিন্তু আমরা সরকারে আসার পর থেকে ধাপে ধাপে করে দিয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা