রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেলের নাস্তায় ঝাল ঝাল পাউরুটির বড়া

news-image

অনলাইন ডেস্ক : নানা ব্যস্ততার মধ্যেও বিকেলের নাস্তার কথা ভুলি না আমরা অনেকেই। তবে চায়ের সঙ্গে কি খাওয়া যায় বিকেলের নাস্তায় এমন চিন্তা থেকে মনে আসে নানা রকম ভাজাপোড়ার কথা। অনেকেই ভাজাপোড়া খেতে ভীষণ পছন্দ করেন। যেমন, পাকোড়া, ঝাল চিতই, বড়া, পেঁয়াজু , বেগুনি ইত্যাদি। তবে কখনো কি পাউরুটির বড়া খেয়েছেন? অনেকেই হয়তো জানেন না পাউরুটি দিয়েও তৈরি হয় দারুন স্বাদের বড়া। এটি তৈরিও বেশ সহজ।

চলুন জেনে নেই কীভাবে তৈরি করবেন এটি-

প্রয়োজনীয় উপকরণ-

১. পাউরুটি ১০ টুকরো

২. তরল দুধ দুই কাপ

৩. ডিম ২ টি

৪. পেঁয়াজ কুচি দুই কাপ

৫. কাঁচা মরিচ হাফ কাপ

৬. চিনি ১ চা চামচ

৭. লবণ স্বাদমতো

৮. মরিচের গুঁড়া দুই চা চামচ

৯. বেকিং পাউডার হাফ চা চামচ ও

১০. তেল স্বাদমতো।
প্রস্তুত প্রণালী-

প্রথমে একটি পাত্রে পাউরুটিগুলো নিয়ে নিন। এর সঙ্গে তরল দুধ, ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, চিনি, লবণ, মরিচের গুঁড়া ও বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মাখানো হয়ে গেলে হাত দিয়ে বড়া আকারে গরম তেলে ভেজে নিন। এবার দু’পাশ উল্টে এপিঠ-ওপিঠ ভালো করে ভেজে নামিয়ে পরিবেশন করুন মজাদার পাউরুটির বড়া।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী