বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জায়গা দখল নিয়ে গোলাগুলি রাজধানীতে, আহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ এলাকার রায়েরবাজারে এক প্রবাসীর খালি জায়গার দখল নিতে দুই পক্ষের হামলায় দুই জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন তিন জন।

শনিবার দুপুরে রিকশার গ্যারেজটি দখলকে কেন্দ্র করে গোলাগুলির এই ঘটনা ঘটে। আহতরা হলেন, আরিফ হোসেন (৩২), মো. খোকন (৩৫) ও ইউনুস (৫৫)। আহতরা সকলেই রিকশা ব্যবসায়ী। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে আহতদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রিকশার গ্যারেজটি ২০ কাঠা জমির উপর, তার মালিক একজন প্রবাসী। সেখানে স্থানীয় কয়েকজন মিলে রিকশার গ্যারেজ করে রেখেছেন। যেখানে ১৫০ থেকে ২০০’শ রিকশা রাখা হয়। সেখান দায়িত্বে ছিলেন সাদু ও লিটন নামে দুই ব্যক্তি। সম্প্রতি এদের জায়গা খালি করতে বলেন স্থানীয় ব্রাদার মাসুদসহ কয়েকজন। এ কারণেই এ ঘটনাটি ঘটিয়েছে বলে তাদের দাবি।

এ প্রসঙ্গে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম গিয়েছিলো। এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল