,

রুমিন ফারহানা আশুগঞ্জে অবরুদ্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশে যোগ দিতে যাওয়া বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে তার পথ রোধ করে আশুগঞ্জ উপজেলার উজান ভাটি হোটেলে নিয়ে অবরুদ্ধ করে রাখে পুলিশ। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশে অংশ নিতে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিলেন।

রুমিন ফারহানা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার পথে ভৈরব টোল প্লাজায় তাকে এক ঘণ্টা আটকে রাখে পুলিশ। অনেক কথা কাটাকাটির পর সৈয়দ নজরুল ইসলাম সেতু (ভৈরব-আশুগঞ্জ সড়ক সেতু) দিয়ে তিনি আশুগঞ্জ উপজেলার দিকে রওনা হন। পরে আশুগঞ্জে সেতুর ওপরই পুলিশ আবার তাকে আটক করে। মূলত পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়ায় যেতে দিচ্ছে না।

রুমিন ফারহানা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশের বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারকে চিঠি দিয়েছি। মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েছি। কিন্ত তাদের কেউ কোনো সাড়া দেননি। আমার জেলায় আমি যাব। এটা আমার অধিকার। আমাকে কোন আইনে পুলিশ আটক করে? পুলিশের কোনো অধিকার নেই আমাকে আটক করার। পুলিশ আমাকে বেষ্টনী দিয়ে আশুগঞ্জের উজান ভাটি হোটেলে নিয়ে গেছে। আমি এখান থেকে সংবাদ সম্মেলন করব।’

এ বিষয়ে জানতে চাইলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই সংসদ সদস্য রুমিন ফারহানাকে সেখানে যেতে দেওয়া হয়নি। তাকে উজান ভাটি হোটেলে অবস্থান করতে বলা হয়েছে। তিনি দুপুরের খাওয়াদাওয়া শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের