বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে দাপট দেখাচ্ছে ওমিক্রন

news-image

করোনার নতুন ধরন ওমিক্রন দাপট দেখাচ্ছে ভারতে। দেশটিতে ৭ মাস পর দৈনিক রোগী শনাক্ত আবারও লাখ ছাড়িয়েছে। সংক্রমণ বাড়তে থাকলে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

গত বছর করোনার ডেল্টা ভেরিয়েন্টে দাপট দেখিয়েছে ভারতজুড়ে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় হাসপাতালগুলোকে। শয্যা ও অক্সিজেন সংকটের মধ্যে প্রাণ গেছে অনেক রোগীর। বছর না ঘুরতেই আবারও উদ্বেগ ছড়িয়েছে করোনা। এবারের ভেরিয়েন্ট ওমিক্রন।

বৃহস্পতিবার ভারতে শনাক্ত হয় প্রায় ৯১ হাজার করোনা রোগী। শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ১৭ হাজারে। এতে ৭ মাস পর দেশটিতে করোনা শনাক্ত লাখ ছাড়িয়েছে।

এই অবস্থায় করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি মোকাবিলায় কারফিউ জারি করা হয়েছে বিভিন্ন শহরে। দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাইয়ে রাতে কারফিউ এবং ছুটির দিনে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সংক্রমণ ঠেকাতে ভারত ভ্রমণে ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নির্দেশ দেয়া হয়েছে। যা কার্যকর মঙ্গলবার থেকে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল