রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, ৬০টি পয়েন্টে পুলিশ মোতায়েন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রসাশন। আজ শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার প্রাঙ্গণে সমাবেশস্থলসহ পুরো পৌর এলাকায় এই আদেশ বলবৎ থাকবে বলে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান স্বাক্ষরিত এক
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৪৪ ধারার আওতায় সকাল থেকেই সমাবেশস্থলসহ
শহরের ৫২ টি পয়েন্টে পাঁচশতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে বলে জেলা পুলিশের নির্ভয়যোগ্য সূএে জানা যায়। এখন পর্যন্ত কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে পূর্ব নির্ধারিত কর্মসূচী হিসেবে শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার প্রাঙ্গণে সমাবেশের ডাক দেয়। এদিকে ছাত্রলীগও একই স্থানে সভার ঘোষনা করে। এছাড়া শুক্রবার দুপুরে সমাবেশকে কেন্দ্র করে জেলা বিএনপির শীর্ষ তিন নেতা জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদসহ কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

পুলিশ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পুলিশকে কোনো ফ্যাসিবাদ যেন ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস: মায়ের প্রতি ভালোবাসা জানাতে বিশেষ দিন

ফতুল্লায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

পাকিস্তানে ভয়াবহ হামলায় নিহত ১৪ পুলিশ সদস্য

ওআইসি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট