ঢাবিতে টাকা তোলা নিয়ে তৃতীয় লিঙ্গের দুপক্ষে সংঘর্ষ, আহত ৫

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন রাস্তায় তৃতীয় লিঙ্গের দু পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ঢামেকে আসা আহতরা সাংবাদিকদের জানান, শুক্রবার বিকালে টাকা তোলাকে কেন্দ্র করে দুপক্ষে মারামারির ঘটনায় তারা পাঁচজন আহত হন।

তারা হলেন বৃষ্টি (৪০), মুন্নি (৪০), হাবিবা (৩২), লাইজু (২৮) ও কমলা (৩৮)।

শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার দেশ রূপান্তরকে জানান, টাকা উত্তোলনকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, তৃতীয় লিঙ্গের হাবিবা ও রুবি গ্রুপের সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরে ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি জানান, মারামারির পেছনে কোন কোন ঘটনা রয়েছে তা জানার চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান