,

সাহসী সেঞ্চুরিতে ইংলিশদের লড়াইয়ে রাখলেন বেয়ারস্টো

news-image

স্পোর্টস ডেস্ক : সাহসী সেঞ্চুরিতে ইংলিশদের লড়াইয়ে রাখলেন জনি বেয়ারস্টো। খাদের কিনারে দাঁড়িয়ে সপ্তম টেস্ট সেঞ্চুরি পেলেন এই ডানহাতি ব্যাটার। স্বাগতিকেরা ৩৪ রানে ৪ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন তিনি।

বেয়ারস্টো ছাড়া সিডনিতে অ্যাশেজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ান বোলারদের সামনে লড়াই দেখিয়েছেন বেন স্টোকসও। এই দুই ব্যাটারের ১২৮ রানের জুটিতে প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৫৮ করে দিন পার করেছে ইংল্যান্ড।

ব্যাটিংয়ে নেমে প্রতি আক্রমণ চালান বেয়ারস্টো। তার ১৪০ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ৩ ছয়ে। বেয়ারস্টোর সেঞ্চুরির পরপরই তৃতীয় দিনের খেলা সমাপ্ত হয়।

চোট নিয়েও দলের প্রয়োজনে লড়াই চালিয়ে গেছেন স্টোকস। তার ব্যাট থেকে আসে ৬৬ রান। স্টোকসের ফেরার পর ওয়ানডে মেজাজে ৪১ বলে ৩৯ রানের ইনিংস খেলেন মার্ক উড। বেয়ারস্টোর সঙ্গে করেন ৭২ রানের জুটি।

অজিদের হয়ে ২৫ রানে ২ উইকেট নিয়েছেন স্কট বোলান্দ। সমান উইকেট নিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্সও। ইংলিশরা পিছিয়ে আছে ১৫৮ রানে। জ্যাক লিচকে (৪) সঙ্গে নিয়ে চতুর্থদিন শুরু করবেন বেয়ারস্টো।

বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরু হয় দুই ঘণ্টা দেরিতে। বিনা উইকেটে ১৩ রান নিয়ে দিন শুরু করে ইংলিশরা। দলীয় ২২ রানে ওপেনার হাসিব হামিদ (৬) বোল্ড হন মিচেল স্টার্কের বলে। এরপর ৫৩ বলের ব্যবধানে টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকেরা।

সংক্ষিপ্ত স্কোরবোর্ড

অ্যাশেজের চতুর্থ টেস্ট, সিডনি (তৃতীয় দিন)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪১৬/৮ (ডি.), খাজা ১৩৭, স্মিথ ৬৭, স্টার্ক ৩৪*; ব্রড ৫/১০১

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৪৮/৭, বেয়ারস্টো ১০৩*, স্টোকস ৬৬, উড ৩৯, বোলান্দ ২/২৫

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড