শীতে গরম পানি পান করার উপকারীতা

news-image

অনলাইন ডেস্ক : শীতের সময় গরম পানির কদর ও ব্যবহার বেড়ে যায়। কেউ গোসলের জন্য গরম পানি ব্যবহার করেন আবার কেউ পান করেন উষ্ণ গ্অরম পানি। শীতের তীব্রতার ভেতরেও নিজেকে যতটা সম্ভব উষ্ণ রাখার প্রচেষ্টার অংশ এই গরম পানির ব্যবহার। শীতে গরম পানি পান করলে তা শুধু শরীরই গরম রাখে না, বরং এর রয়েছে নানা রকম উপকারিতা।

কেউ যদি সকালে উঠে খালি পেটে হালকা গরম পানি পান করে তবে অনেক সমস্যা থেকে মিলবে সমাধান। খালি পেটে চা বা কফি পান করার বদলে হালকা গরম পানি পান করার উপকারিতা অনেক। কারণ হালকা গরম পানি পান করার কারণে কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দেবে না। শীতে হালকা গরম পানি করার রয়েছে আরও কিছু উপকারিতা, চলুন জেনে নেওয়া যাক-

খাবার হজমে সহায়ক

সচেতন থাকার পরেও প্রতিদিন আমরা এমন কিছু খাবার খেয়ে ফেলি যেগুলো আমাদের জন্য উপকারী নয়। তার ভেতরে তেল-মশলাযুক্ত বিভিন্ন খাবারও থাকে। সেসব খেয়ে পেটের সমস্যা দেখা দিতে পারে। তবে সকালে খালি পেটে হালকা গরম পানি পান করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই অভ্যাস হজমের সমস্যা থেকে মুক্তি দেবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে

সকালে একগ্লাস হালকা গরম পানি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে, এমনটাই বলছে গবেষণা। নিয়মিত পান করলেই পাওয়া যাবে উপকার। এক্ষেত্রে আরও বেশি কার্যকারিতার জন্য হালকা গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে নেওয়া যেতে পারে।

ওজন কমাতে সাহায্য করে

কেউ যদি ওজন কমানোর জন্য চেষ্টা করে থাকেন তবে তার জন্য সহায়ক হতে পারে হালকা গরম পানি। এই শীতে নিয়মিত হালকা গরম পানি পান করার অভ্যাস করা যেতে পারে। এটি শরীরে জমে থাকা ফ্যাট কমাতে দারুণভাবে কাজ করে। প্রতিদিন সকালে শরীরচর্চার আগে এক গ্লাস হালকা গরম পানি পান করলে ওজন কমানো সহজ হবে।

ত্বক ভালো রাখে

ত্বক ভালো রাখতে হালকা গরম পানি পান করার জুড়ি নেই। কারণ এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে তুলতে পারে। নিয়মিত হালকা গরম পানি পান করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো। তাই প্রতিদিন সকালে উঠে হালকা গরম পানি পান করার অভ্যাস গড়ে তোলা যেতে পারে।

কাশি দূর করে

শীতের মৌসুমে কাশির সমস্যা খুব সাধারণ। শীত এলে এই সমস্যা ঘরে ঘরে দেখা যায়। কাশি থেকে মুক্তি পেতে হালকা গরম পানির সাহায্য নেওয়া যেতে পারে। শুধু কাশিই নয়, সর্দি, গলা ব্যথা ইত্যাদি দূর করতেও কাজ করে এই হালকা গরম পানি। তাই এই শীতে নিজেকে সুস্থ ও সুন্দর রাখতে নিয়মিত হালকা গরম পানি পান করার অভ্যাস করতে হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান