,

১২ বছর বয়সের বেশি শিক্ষার্থীদের লাগবে টিকা

news-image

নিউজ ডেস্ক : করোনা মোকাবেলায় স্কুল শিক্ষার্থী যাদের বয়স ১২ বছরের বেশি তাদের কমপক্ষে এক ডোজ টিকা নেয়া লাগবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যোগ দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীতো আপনাদের বলেছেন, ভ্যাকসিন না নিলে শিক্ষার্থী স্কুলে যেতে পারবে না। প্রথম ডোজ না নিলে সে স্কুলে যেতে পারবে না।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ১২ বছরের নিচে এখনও টিকার কাউন্টে আসেনি। সেজন্য ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে।

কবে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এক ডোজ টিকা ছাড়া এখন থেকেই স্কুলে যেতে পারবে না শিক্ষার্থীরা।

সব শিক্ষার্থীকে টিকা দেয়ার ব্যবস্থা আছে কী দেশে আছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আছে। শিক্ষার্থীদের ভ্যাকসিন নেয়ার বিষয়ে মোটিভেট করতে বলা হয়েছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, বাচ্চাদের বলা হয়েছেও, তাদের নিবন্ধনের জন্য অপেক্ষা করারও দরকার নাই। তারা বার্থ সার্টিফিকেট নিয়ে গেলেই করোনা ভ্যাকসিন পেয়ে যাবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড