,

বাড়ছে না ভোজ্য তেলের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ীদের চাহিদামতে ভোজ্য তেলে লিটার প্রতি ৮ থেকে ১০টাকা বর্ধিত দাম কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য)।

বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বর্তমানে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬০ টাকা। এই তেলের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়াতে প্রস্তাব করেছিলেন ব্যবসায়ীরা। তাই হলে খুচরা বাজারে লিটার প্রতি মূল্য দাঁড়াতো ১৬৮ টাকা। মিল গেট মূল্য হতো ১৫৮ টাকা, আর পরিবেশক মূল্য দাঁড়াতো ১৬২ টাকা।

সেই সঙ্গে খোলা সয়াবিনের দাম লিটার প্রতি ৯ টাকা এবং খোলা পাম অয়েলের দাম লিটার প্রতি ১০ টাকা বাড়ানোর প্রস্তাব করেছিলেন ব্যবসায়ীরা। তা কার্যকর হলে বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের খুচরা মূল্য হতো ১৪৫ টাকা। যার মিল গেট মূল্য দাঁড়াতো ১৪২ টাকা, পরিবেশক মূল্য ১৪৩ টাকা।

আর পাম অয়েলের খুচরা মূল্য হতো লিটার প্রতি ১২৯ টাকা। মিল গেটে মূল্য দাঁড়াতো ১২৬ টাকা, পরিবেশক পর্যায়ে ১২৭ টাকা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের