বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোষণা দিয়েও আসছেন না সিয়াম-পূজা

news-image

বিনোদন প্রতিবেদক : গত ৪ জানুয়ারি রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত ‘শান’ সিনেমার মুক্তির তারিখ। সেখানে সিয়াম ও পূজা দুজনই জানিয়েছিলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আসছে ৭ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

কিন্তু আনুষ্ঠানিক ঘোষণার ২৪ ঘণ্টা না পেরুতেই স্থগিত করা হলো সিনেমার মুক্তির তারিখ। কারণ করোনা পরিস্থিতি নেতিবাচক দিকে যাওয়ায় শুক্রবার সিনেমাটির মুক্তি স্থগিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান প্রোডাকশন।

তারা জানিয়েছে, দেশের করোনা পরিস্থিতি নেতিবাচক দিকে যাওয়ায় সিনেমাটি মুক্তি আপাতত স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তখনই এটি মুক্তি দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম-পূজাও।

পূজা বলেন, ‘আসলে পরিস্থিতি নিয়ে কিছু বলার নেই। অনেকদিন ধরেই সিনেমা মুক্তির জন্য অপেক্ষায় ছিলাম।’

পুলিশ অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা।

এতে আরও অভিনয় করেছেন- তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, হাসান ইমাম, মুরাদ পারভেজ, ডন প্রমুখ। সিনেমাটি পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া।

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক