বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বছরের শুরুতেই প্রেমের বার্তা দিলেন আনিসা

news-image

‘সেরাকণ্ঠ’ খ্যাত গায়িকা আতিয়া আনিসা বছরের শুরুতেই প্রেমের বার্তা নিয়ে হাজির হলেন। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে এসএমভি ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে গায়িকার নতুন বছরের প্রথম গান-ভিডিও ‘ডুবে আছি তোমাতে’। আর এই গানের ভিডিওতে মডেল ফজলে রাব্বির সঙ্গে প্রেমে মেতেছেন এই গায়িকা।

গানটির কথা লিখেছেন জসিম উদ্দিন, সুর ও সংগীতায়োজনে তন্ময় মাহবুবুল। আনিসার সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন রাহুল। শ্রীমঙ্গলের বিভিন্ন মনোরম লোকেশনে এর ভিডিওর চিত্রায়ন করা হয়েছে। নির্মাণ করেছেন সৈকত রেজা।

গানটি নিয়ে আনিসা বলেন, ‘এটি আমার চতুর্থ গান আর সৈকত ভাইয়ার সঙ্গে তৃতীয় কাজ। আমি গান গাইতেই বেশি ভালোবাসি। প্রথম দিকে ক্যামেরার সামনে দাঁড়াতে অনেক লজ্জা পেতাম। কিন্তু কিছুটা অভ্যস্ত হয়েছি। নিজের গানে স্ক্রিণে দাঁড়াতে এখন ভালোই লাগে। আমার ভক্তরাও নিশ্চয়ই বিষয়টি উপভোগ করছেন।’

এদিকে বর্তমানে আরও কিছু নতুন গান প্রস্তুত করছেন আনিসা। এরমধ্যে তন্ময় মাহবুবুলের সংগীতে একটি একক গানের কাজ শেষ করেছেন। শাহরিয়ার মার্সেলের সংগীতে আরও দুটি একক, এবং রেজওয়ান শেখের সংগীতে আরও একটি একক। সম্প্রতি নতুন একটি সিনেমাতেও গান করেছেন তিনি। সব মিলিয়ে ২০২২ সালটাকে নিজের মতো করে সাজাতে প্রস্তুত এই গায়িকা।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক