রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষ, আটক-২

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় বাসুদেব ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার বেলা ১১টায় ওই ইউনিয়নের দতাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ওই দুই মেম্বার প্রার্থীকে আটক করা হয়েছে।
ভোটাররা জানান,  ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবুল মিয়া ও অপর মেম্বার প্রার্থী শাহীন ভূঁইয়া একে অপরের বিরুদ্ধে জোরপূর্বক কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ তোলেন।এ নিয়ে উভয় প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ান। এতে অন্তত ১০ জন আহত হন। পরে ওই দুই মেম্বার প্রার্থীকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মেম্বার প্রার্থীকে আটক করা হয়েছে। বর্তমানে ভোটকেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ জাতীয় আরও খবর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

পুলিশ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পুলিশকে কোনো ফ্যাসিবাদ যেন ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস: মায়ের প্রতি ভালোবাসা জানাতে বিশেষ দিন

ফতুল্লায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

পাকিস্তানে ভয়াবহ হামলায় নিহত ১৪ পুলিশ সদস্য

ওআইসি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট