পাইলটের ভুলে বিপিনের কপ্টারটি বিধ্বস্ত হয়

news-image

অনলাইন ডেস্ক : পাইলটের ভুলেই ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতকে বহনকারী কপ্টার বিধ্বস্ত হয়েছিল বলে জানা গেছে। ভারতের গণমাধ্যম এনডিটিভিকে গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছে একটি সূত্র।

প্রতিবেদনে বলা হয়, গত ৮ ডিসেম্বর বিপিনকে বহনকারী কপ্টারটি বিধ্বস্ত হয় তামিলনাড়ুতে। এতে বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকাসহ ১৪ জন নিহত হন। এরপর এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। এই তদন্ত কমিটি গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে তাদের তদন্তের তথ্য-উপাত্তগুলো জমা দিয়েছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সূত্র বলেছে, যখন ওই দুর্ঘটনা ঘটে তখন আকাশ মেঘলা ছিল। বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা বলেছেন, এটি উড্ডয়নের জন্য নিরাপদ ছিল।

বিপিন রাওয়াতকে যে হেলিকপ্টার বহন করেছিল, সেটি ভারতীয় বিমানবাহিনীর অন্যতম নির্ভরযোগ্য হেলিকপ্টার। শুধু সামরিক কর্মকর্তা নয়, দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এমআই-১৭ভি৫ হেলিকপ্টার ব্যবহার করে থাকেন।

এনডিটিভির দেওয়া তথ্য অনুসারে, রাশিয়া থেকে হেলিকপ্টারটি আমদানি করা হয়েছিল। তবে ভারতের জন্য এটি বিশেষভাবে নকশা করে তৈরি করা হয়ছিল। ২০১২ সালে ভারতের বিমানবাহিনীতে হেলিকপ্টারটি যুক্ত হয়। দেখতে এ হেলিকপ্টার পুরোনোর মতো মনে হলেও কাজে বেশ আধুনিক। এই হেলিকপ্টারে যে রাডার রয়েছে, তা দিয়ে চারপাশের ৬০০ কিলোমিটারে আবহাওয়া সম্পর্কে জানা যায়। এতে ব্যবহার করা হয় দুটি ইঞ্জিন।

এমআই-১৭ভি৫ হেলিকপ্টারটি নজরদারি ও শত্রুর ওপর হামলা চালাতেও ব্যবহার করা হয়। এ হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র পর্যন্ত নিক্ষেপ করা যায়। মেশিনগানের মতো অস্ত্রও ব্যবহার করা হয় হেলিকপ্টারটিতে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান