,

মশা মারার মেশিনের আগুনে ঝলসে গেল ২ শিশু

news-image

নিজস্ব প্রতিবদেক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশা মারার (ফগার মেশিন) মেশিনের আগুনে দুই শিশুর মুখ ঝলসে গেছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্লবীর ১২ নম্বর বেগুন টিলার পূর্ব কুর্মিটোলা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আহত দুই শিশুর মধ্যে একজনের নাম সোহান (৭)। অন্যজনের নাম জানা যায়নি। সোহানের বাবা জুয়েল জানান, সন্ধ্যার দিকে ২ নম্বর ওয়ার্ডের মশক নিধন কর্মী আনোয়ার মশার ওষুধ দিচ্ছিলেন। এ সময় আশেপাশে অনেক বাচ্চা দাঁড়িয়ে ছিল। এক পর্যায়ে মেশিনে জোরে চাপ দিলে সেখান থেকে নির্গত আগুনের তাপ সরাসরি আমার ছেলে ও অন্য আরেক বাচ্চার মুখে ও শরীরের বিভিন্ন অংশে লাগে। এতে তারা দুজন ঝলসে যায়।

তিনি আরও বলেন,‘এরপর দুজনকে নিয়ে আমরা ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাই। আমার ছেলের চেহারা পুরোপুরি ঝলসে গেছে। অন্য বাচ্চার অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার পর মশক নিধন কর্মী আনোয়ার পালিয়ে গেছে।’

এ বিষয়ে ডিএনসিসির ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন বলেন, ‘ঘটনাটি আমার ওয়ার্ডে ঘটেছে। ওই এলাকাটি বস্তি আর ঘনবসতি। হয়তো অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘শিশু দুটির পরিবার আমার কাছে এসেছিল। তাদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার আমি বহন করব। আর মশক নিধন কর্মী কে ছিল তা জানার চেষ্টা করছি।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড