শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুথে ঢুকে এজেন্টরাই সিল মারছেন নৌকায়

news-image

উপজেলা প্রতিনিধি : পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সাভারের কয়েকটি ইউনিয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। নৌকার পক্ষে এজেন্টরাই সিল মারছেন প্রকাশ্যে। কয়েকটি কেন্দ্রে দেখা যায় চেয়ারম্যান পদের ব্যালটপেপার উধাও। প্রিসাইডিং অফিসারের দাবি কে বা কারা সেটা নিয়ে গেছে।

সরেজমিনে আশুলিয়ার দোসাইদ এ কে স্কুল এন্ড কলেজের সামনে জটলা দেখা যায়। পাশেই উচ্চস্বরে কেউ কেউ বলছে ‘ব্যালট দেন’।

একটু এগিয়ে গিয়ে কথা হয় ভোটার মারুফ হোসেনের সঙ্গে। তিনি বলেন, এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর বলছেন ব্যালটপেপার নেই। কেউ কেউ পাশ থেকে বলছেন ভোট দিতে পারেননি তারা।

সুজন নামের একজন বলেন, চেয়ারম্যানের ভোট প্রকাশ্যে দেওয়ার প্রতিবাদ করলে মারপিট করে তাকে বের করে দেয়।

বিষয়গুলো জানতে কথা হয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সুদীর কুমার বিশ্বাসের সঙ্গে।

তিনি বলেন, হঠাৎ করেই কয়েকজন ছেলে এসে ব্যালটপেপার নিয়ে চলে যায়। চেষ্টা করেও রক্ষা করা যায়নি। ঊর্ধ্বতনদের জানানো হয়েছে।

এছাড়াও আশুলিয়ার একটি কেন্দ্রে ভোটারের হাত থেকে ব্যালটপেপার নিয়ে বুথে প্রবেশ করে নৌকার এজেন্টকে সিল মারতে দেখা গেছে।

আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাবালে নুর বিদ্যা নিকেতন ভোটকেন্দ্রে এমন ঘটনা ঘটে।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের এজেন্ট জমির আলী বলেন, সকাল থেকে ভালোভাবেই ভোটগ্রহণ চলছিল। কিন্তু দশটার দিকে এক ব্যক্তি এসে নৌকায় ওপেন ভোট দিতে বলেন। এরপর থেকেই নৌকার পোলিং এজেন্ট জিয়া ভোটারের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে বুথে প্রবেশ করে নিজেই সিল মারছেন। পরে পুলিশ এসে বন্ধ করে দেন।

এ ব্যাপারে পুলিশের দায়িত্বরত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বলেন, এ ধরনের ঘটনা ঘটেনি। সামান্য জটলা সৃষ্টি হয়েছিল, পরে তা নিয়ন্ত্রণে নেওয়া হয়।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল মালেক বলেন, আমি অভিযোগ পেয়ে পদক্ষেপ নিয়েছি। সঙ্গে সঙ্গে বন্ধ করেছি।

 

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা