রাজ-শুভশ্রী ফের করোনায় আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : আবারও কভিডে আক্রান্ত হলেন কলকাতার পরিচালক-নায়িকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। মঙ্গলবার রাতে টুইটারে এ কথা জানিয়েছেন তৃণমূল বিধায়ক।

বর্তমানে দুজনেই বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। অনুগামীদের করোনাবিধি মেনে চলার জন্যও টুইটে আবেদন জানিয়েছেন চিত্র পরিচালক রাজ।

এ নির্মাতা প্রথমবার কভিডে আক্রান্ত হওয়ার খবর জানান ২০২০ সালের ১৭ আগস্ট।

এরপর রাজ যখন বিধানসভা নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন তখন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন শুভশ্রী। ২০২১ সালের ২০ এপ্রিল সেই খবর জানিয়েছেন টলিউডের এই অভিনেত্রী। আক্রান্ত হয়ে সে সময় বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। তবে তাদের পুত্র ইউভান সুস্থই ছিল সে সময়।

বর্তমানে রাজ-শুভশ্রী জুটির ‘ধর্মযুদ্ধ’সহ একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান