,

যুক্তরাষ্ট্রে করোনার সুনামি, একদিনে ১০ লাখের বেশি শনাক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্তে নজিরবিহীন এক রেকর্ড হয়েছে। স্থানীয় সময় সোমবার একদিনে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১০ লাখের বেশি মানুষের দেহে। এনডিটিভি অনলাইন এ খবর জানায়।

করোনার নতুন ধরন ওমিক্রনের জেরে যুক্তরাষ্ট্রের সংক্রমণ বাড়ছে। সোমবার ১০ লাখ ৩ হাজার ৪৩ জনের করোনা শনাক্ত হয়।

এর আগে যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের যে রেকর্ড ছিল, এটা তার প্রায় দ্বিগুণ। চারদিন আগে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৯০ হাজার জনের করোনা শনাক্ত হয়, যা ছিল নতুন রেকর্ড।

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে বিশ্বের আর কোনো দেশে একদিনে এতো লোকের করোনা শনাক্ত হয়নি।

গত মে মাসে করোনার ডেল্টা ধরনের কারণে যুক্তরাষ্ট্রে সংক্রমণ বাড়তে থাকে। ৭ মে তারিখে দেশটিতে ৪ লাখ ১৪ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়।

করোনার এ অস্বাভাবিক বৃদ্ধির প্রভাব পড়েছে দেশটির নানা অর্থনৈতিক খাতেও। বহু ফ্লাইট বাতিল করা হয়েছে; অনেক অঙ্গরাজ্যে স্কুল ও অফিস বন্ধ হয়ে গেছে।

করোনা বাড়ার জেরে যুক্তরাষ্ট্রে হাসপাতালে রোগীদের ভর্তিও বেড়েছে।

গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। দ্রুতই এ ধরন বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে। এরইমধ্যে এটি যুক্তরাষ্ট্রে করোনার প্রধান ধরন হিসেবে আত্মপ্রকাশ করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড