মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন

news-image

শেখ মো. কামাল উদ্দিন : উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীগণ ৩ জানুয়ারি সোমবার শেষদিন পর্যন্ত কসবা উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড মেম্বার ও সাধারণ ওয়ার্ড মেম্বার পদে মনোনয়নপত্র কসবা উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেন। ৩১ জানুয়ারি ২০২২ সকল পদে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী শেষ দিনে নিজেদের কর্মী সমর্থকদের উপস্থিতিতে উপজেলা সদর মুখরিত হয়ে উঠে। কসবা পুরাতন বাজার, নতুন বাজার, কসবা টাওয়ার হাসপাতাল রোড, কুটি চৌমুহনী রোড, সৈয়দাবাদ রোড, আখাউড়া রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭ টি ইউনিয়নের নির্বাচন ৩১ জানুয়ারি।

কসবা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২ জন ও সাধারণ মেম্বার পদে ৩৫ জন; বিনাউটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১২জন, মহিলা মেম্বার ১৫জন ও সাধারণ মেম্বার পদে ৪৭ জন; গোপীনাথপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৯ জন, মহিলা মেম্বার ৮ জন ও সাধারণ মেম্বার ৩৫ জন; মেহারী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৯ জন, মহিলা মেম্বার পদে ৯ জন ও সাধারণ মেম্বার পদে ৩১ জন; বাদৈর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭জন, মহিলা মেম্বার পদে ১১ জন ও সাধারণ মেম্বার পদে ৩৫ জন; কায়েমপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ২ জন, মহিলা মেম্বার পদে ১৩ জন ও সাধারণ মেম্বার পদে ৩৬ জন; বায়েক ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা মেম্বার পদে ১১ জন ও সাধারণ মেম্বার পদে ২৯ জন।

কসবা উপজেলা নির্বাচন অফিসার এ রিটার্নিং অফিসার মোহাম্মদ জাসিদুল ইসলাম জানান, কসবা উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ২০২২ সালের ৩১ জানুয়ারি ইভিএম-এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বর ট্র্যাজেডি: ৫৮ জন নিহত, তদন্ত এগিয়ে চলছে

শাপলা চত্বর ট্র্যাজেডির ১৩ বছর: অমীমাংসিত রক্তাক্ত অধ্যায়

ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা

শাহজালালে থামছে না স্বর্ণ চোরাচালান

রাজস্ব আহরণে বড় ঘাটতি, তবু উচ্চ লক্ষ্যমাত্রা এনবিআরের

হজে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মোট নিহত ৯

‘আমার ভবিষ্যৎ আমার স্ত্রীর ইচ্ছার ওপর নির্ভর করবে’: এনদ্রিক

পুলিৎজার ২০২৬: রয়টার্সের জোড়া জয়, নিউইয়র্ক টাইমস শীর্ষে

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে আঘাতের অভিযোগে ক্লাব তদন্ত শুরু

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরান হামলা করলে ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন’ হবে দেশটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের প্রয়োজন নেই: বাণিজ্যমন্ত্রী

নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ঘোষণা, ইসির গেজেট প্রকাশ