কাল মিমের বিয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : লাক্স তারকা বিদ্যা সিনহা মিম বাগদান করে আলোচনায় আসেন গত বছর। এবার জানা গেল, আগামীকাল (৪ জানুয়ারি) বিয়ে করতে যাচ্ছেন তিনি।

ঢাকায়ই বসছে তার বিয়ের আসর। নায়িকার একাধিক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, আগামীকাল মঙ্গলবার দুপুরে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মরীতি মেনে মাথায় সিঁদুর পরবেন মিম।

বাগদানের মতো বিয়েতেও খানিকটা লুকোছাপা আয়োজন মিমের। বিয়ের বিষয়টি স্বীকার করছেন না গণমাধ্যমে। শোবিজেও নেই কোনো আলোচনা।

বর-কনের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন, আর থাকবেন কতিপয় বন্ধু ও কাছের মানুষ।

বিদ্যা সিনহা মিম গত বছর তার জন্মদিনের দিন বাগদান করেছিলেন। তার হবু বরের নাম সনি পোদ্দার। সনির বাড়ি কুমিল্লায়। পেশায় তিনি ব্যাংকার। বর্তমানে সিটি ব্যাংকে কর্মরত।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান