,

পদ হারিয়ে তৈমূর বললেন, ‘আমার ভাগ্যের মালিক আল্লাহ’

news-image

নিউজ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টার পদ থেকে অব্যাহতি পাওয়ার বিষয়টিকে দলের ‘সময়োপযোগী সিদ্ধান্ত’ বলে প্রতিক্রিয়া দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

রোববার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তৈমূর আলম জাগো নিউজকে এ প্রতিক্রিয়া দেন।

তিনি বলেন, দল থেকে আমাকে কিছু জানানো হয়নি। তবে আমি মনে করি, যদি এটা সত্য হয়ে থাকে আলহামদুলিল্লাহ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। এখন আমি সবার তৈমূর। গণমানুষের তৈমূর গণমানুষের কাছে ফিরে যাবো। আমার ভাগ্যের মালিক আল্লাহ।

গত ২৬ ডিসেম্বর তৈমূর আলম খন্দকারকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দিয়ে যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড