,

ইয়াং স্টারের বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা ও ফাতেমা তুজ জোহরা

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল আরটিভির আয়োজনে চলছে তরুণদের জন্য সংগীত বিষয়ক রিয়েলিটি শো ড্যানিশ প্রেজেন্টস ‘ইয়াং স্টার’। ইতোমধ্যেই এই আয়োজন গানপ্রিয় মানুষদের পছন্দের শীর্ষে রয়েছে। তার প্রমাণ মিলছে স্যোশাল মিডিয়ায়।

আরটিভিতে প্রচারিত এই আয়োজনের কয়েকজন প্রতিযোগীর গান ভাইরাল হয়েছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এবার বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ করা পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের গান দিয়ে সাজানো হয়েছে ‘ইয়াং স্টার’- এর বিশেষ পর্ব। এই পর্বে প্রতিযোগীরা গেয়েছেন পঞ্চকবির গান। পঞ্চকবির গানের পর্বে বিচারক হয়েছেন কিংবদন্তি রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা।

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘রিয়েলিটি শো’-তে পঞ্চকবির গান নিয়ে বিশেষ পর্ব এই বিষয়টি আমার অনেক বেশি
ভালো লেগেছে। সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। এমন একটি আয়োজনে এসে তরুণদের কণ্ঠে পঞ্চকবির গান শুনতে পেরে ভীষণ ভালো লেগেছে।’

ফাতেমা তুজ জোহরা বলেন, ‘ছোট ছোট ছেলে মেয়েরা কি সুন্দর করে এত এত কঠিন গানগুলো সহজেই গেয়েছে। পঞ্চকবির গান গাওয়া এতো সহজ নয়। কিন্তু প্রতিযোগীরা দারুণ করে গানগুলো গাইলো। এই আয়োজনের মাধ্যমে ভালো কিছু শিল্পী উঠে আসবে আমি বিশ্বাস করি। এমন একটি আয়োজনে সম্পৃক্ত হতে পেরে আমি আনন্দিত।’

প্রতিটি পর্বেই অতিথি বিচারকের সঙ্গে থাকবেন এই আয়োজনের প্রধান তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী।

আগামীকাল ৪ জানুয়ারি রাত ৮টায় আরটিভিতে পঞ্চকবির গানের প্রথম পর্ব প্রচার হবে। অন্য দুটি পর্ব ৫ ও ১১ জানুয়ারি একই সময়ে একই চ্যানেলে প্রচার হবে।

সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো আরটিভি ছাড়াও আরটিভি প্লাস ও আরটিভি রিয়েলিটি শো-এর ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলে জানান আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।

এই রিয়েলিটি শো-এর উপস্থাপনা করছেন জনপ্রিয় মডেল, অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ ও নৃত্যশিল্পী, উপস্থাপিকা রুহানী সালসাবিল লাবণ্য।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড