এসএসসি পাসের আনন্দের রেশ না কাটতেই স্বামীর নির্যাতনে প্রাণ গেল শ্রাবণীর

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় যৌতুকের দাবি পূরণ করতে না পারায় সদ্য এসএসসি পাস করা এক গৃহবধূকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। নিহতের নাম লাবিবা ফারহানা শ্রাবণী। গতকাল শনিবার বিকেলে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই স্বামী হাসিবুর রহমানসহ পরিবারের সবাই পলাতক রয়েছেন।

মাস তিনেক আগে হাসিবুরের সঙ্গে বিয়ে হয়েছিল খুলনার তেরোখাদা উপজেলার হাঁড়িখালি গ্রামের ফারুক শেখের মেয়ে শ্রাবণীর।

স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই হাসিবুর তার চাকরির জন্য বাবার বাড়ি থেকে ১০ লাখ টাকা যৌতুক আনতে শ্রাবণীকে চাপ দিয়ে আসছিলেন। এ ছাড়া পারিবারিক নানা বিষয় নিয়ে শ্রাবণীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন হাসিবুর। গত ২৪ ডিসেম্বর শ্রাবণী তার বাবার বাড়িতে গিয়ে যৌতুকের টাকার বিষয়টি জানায়। তখন তার বাবা জানান এত টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এর মধ্যেই গত ৩০ ডিসেম্বর প্রকাশিত ফলে ‘এ’ গ্রেডে পাস করে শ্রাবণী। সংসারের নানা বিষয় নিয়ে শনিবার বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে শ্রাবণীর ওপর শারীরিক নির্যাতন চালান হাসিবুর। এতে জ্ঞান হারিয়ে ফেললে শ্রাবণীকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রাবণীর বাবা ফারুক শেখ অভিযোগ করে বলেন, মেয়ের সুখের কথা চিন্তা করে চাকরি হলে জায়গা-জমি বিক্রি করে সাধ্যমতো সহযোগিতা করতে চেয়েছিলাম। কিন্তু তারা মানতে রাজি হয়নি। টাকা না দেওয়ায় আমার মেয়েকে হত্যা করা হয়েছে। মেয়ে হত্যার বিচার দাবি করেন তিনি।

কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেন, আজ রোববার নড়াইল সদর হাসপাতালে শ্রাবণীর লাশের ময়নাতদন্ত হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান