বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল থেকে পশ্চিমবঙ্গে কঠোর বিধিনিষেধ

news-image

অনলাইন ডেস্ক : ভারতে করোনা পরিস্থিতি ক্রমশই আশঙ্কাজনক হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আগামীকাল সোমবার থেকে পদে পদে বিধিনিষেধ মানতে হবে বাইরে বের হলে।

নতুন বিধিনিষেধের আওতায় আগের মতোই কাল থেকে কলকাতায় ‘কারফিউ’ শুরু হয়ে যাবে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ ও অনুমতি ছাড়া রাস্তায় বেরোনো যাবে না, ট্রেন বন্ধ হয়ে যাবে সন্ধ্যা সাতটার পর।

আগামীকাল থেকে রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি সব অফিসে অর্ধেক কর্মী উপস্থিত থাকতে পারবেন। সব ধরনের প্রশাসনিক বৈঠক ভার্চ্যুয়ালি করতে হবে।

আজ রোববার রাজ্য সরকার এসব নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, কলকাতার মেট্রোরেল যত যাত্রী নিতে পারে, তার অর্ধেক নিতে পারবে। কোনো সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষকে আমন্ত্রণ জানানো যাবে না। সুইমিংপুল, সেলুন, বিউটি পারলার, ব্যায়ামাগার, পার্ক, চিড়িয়াখানা ইত্যাদি বন্ধ থাকবে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এসব বিধিনিষেধ কার্যকর থাকবে।

করোনার সংক্রমণ কমায় কলকাতাসহ পশ্চিমবঙ্গে বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। গত কয়েক মাসে নানা ধরনের উৎসব চলায় মানুষের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। আবার নতুন করে বিধিনিষেধ শুরু হওয়ায় মানুষকে আবার খারাপ অবস্থার মধ্যে পড়তে হবে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, এ ধরনের বিধিনিষেধ কম রাখার চেষ্টা করা হবে।

শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বশেষ স্বাস্থ্য প্রতিবেদনে ৪ হাজার ৫১২ জনের করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয়। এ রাজ্যে ২০ জনের অমিক্রন শনাক্ত হওয়ার তথ্যও জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল