আফ্রিকার ৩ দেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আফ্রিকার তিনটি দেশ থেকে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাণিজ্যিক সুবিধা হারানো দেশ তিনটি হলো- ইথিওপিয়া, মালি ও গিনি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর স্থানীয় সময় গতকাল শনিবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট এর অধীনে বাণিজ্য সুবিধার শর্ত লঙ্ঘনের কারণে ওই তিন দেশের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

‘আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট’ এর আওতায় যুক্তরাষ্ট্র সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর রপ্তানি পণ্যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দেয়। সেজন্য রাজনৈতিক পরিবেশ ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিছু শর্ত পূরণ করতে হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘গিনি আর মালিতে অসাংবিধানিকভাবে সরকার পরিবর্তন এবং ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সংঘাতের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বাইডেন-হ্যারিস প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন।’ তবে ওয়াশিংটনে ওই তিন দেশের দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে গত নভেম্বরে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তিগ্রাই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের কারণে ইথিওপিয়ার শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল হতে পারে। আর সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানের ঘটনায় মালি ও গিনির ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে সবচেয়ে বড় ধাক্কা খাবে ইথিওপিয়ার বস্ত্র শিল্প, যারা বেশ কিছু আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান