রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের কনে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ৩ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিয়ের কনে দেখে আর বাড়ি ফেরা হলো না। পথিমধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। আজ রোববার বেলা সাড়ে ১১টায় বরিশালের মুলাদী উপজেলার কাজিরহাট ঈদগাহ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোনাসেফ নলির ছেলে ওমান প্রবাসী রাজিব নলি (৩০), রাজিবের চাচা হারুন নলি (৫০) ও বিয়ের ঘটক ইদ্রিস হাওলাদার (৫৫)। নিহতরা মুলাদী উপজেলার বড়ইয়া কাজীরচর ইউনিয়নের নলিকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয় মেম্বার কাঞ্চন প্যাদা জানান, এক মাস আগে ওমান থেকে বাড়িতে আসেন রাজিব। সকালে বিয়ের কনে দেখে ঘটক ও তার চাচাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। রাজিব নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা চাম্বল গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনজন নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, ট্রাকের ধাক্কায় নাকি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তদন্ত করে সঠিক কারণ জানানো সম্ভব হবে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী