‘দুর্নীতি দূর করতে প্রধান বিচারপতিকে সহযেগিতা করবো’

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দূর করতে নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

রোববার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যলয় কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১নং কোর্টে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, আপনি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পরে বলেছিলেন, দায়িত্ব পাওয়ার পরে বিচারাঙ্গনে দুর্নীতি দূর করার বিষয়ে পদক্ষেপ নিবেন। দুর্নীতি দূর করার ক্ষেত্রে আমরা আপনাকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবো।

নবনিযুক্ত প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ছাড়াও বারের সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলও কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সকাল ১০টা ৩৫ মিমিটে আসন গ্রহণ করেন প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। এর আগে থেকে কোর্টের এজলাস কক্ষ আইনজীবীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়। পরে ১০টা ৪১ মিনিটের দিকে অনুষ্ঠান শুরু হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান