বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ জয়ের দৃঢ়তায় দ্বিতীয় দিন বাংলাদেশের

news-image

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ড সফরে যাওয়ার পর থেকেই সবার মধ্যে একপ্রকার দুর্ভাবনা ছিল, কেমন করবে বাংলাদেশ দল? আপাতত প্রথম টেস্টের প্রথম দুই দিন শেষে স্পষ্টই দেখা যাচ্ছে, সমানে সমান লড়ছে মুমিনুল হক বাহিনী। বিশেষ করে দ্বিতীয় দিন পুরোটাই নিজের করে নিয়েছে তারা।

দিনের শুরুতে বোলারদের দুর্দান্ত প্রদর্শনী আর শেষে নাজমুল হাসান শান্তর সঙ্গে তরুণ মাহমুদুল হাসান জয়ের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং। যার সুবাদে আজকের তিন সেশন পুরোটাই নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৭৫ রান।

প্রথম দিন ৫ উইকেটে ২৫৮ রান করে আজকের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। দিনের ২০.৪ ওভারে আর ৭০ রান করতেই বাকি ৫ উইকেট হারায় তারা। জবাব দিতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষে আর ১৫৩ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল, হাতে রয়েছে ৮ উইকেট।

নতুন বছরে বাংলাদেশের প্রথম ফিফটি করেছেন নাজমুল শান্ত। তবে শেষ পর্যন্ত থাকতে পারেননি তিনি। তিনি ব্যক্তিগত ৬৪ রানে আউট হলে ভাঙে জয়ের সঙ্গে গড়া ১০৪ রানের দ্বিতীয় উইকেট জুটি। এরপর দিনের বাকি অংশ কাটিয়ে দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক ও তরুণ জয়।

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে নিজের তৃতীয় ইনিংসেই অর্ধশতক তুলে নিয়েছেন জয়। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন ও নেইল ওয়াগনারদের বোলিং তোপ সামলে প্রায় পাঁচ ঘণ্টা ধরে ব্যাটিং করে ৭০ রানে অপরাজিত রয়েছেন তিনি। মুমিনুলের নামের পাশে রয়েছে ৮ রান।

বিস্তারিত আসছে…

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা