,

অরুণাচলে ১৫ স্থানের নতুন নামকরণ চীনের, নিন্দা ভারতের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের মতো নতুন করে অরুণাচলের ১৫টি স্থানের নাম দিলো চীন। চীনের এমন কর্মকান্ডের পর তাদের তীব্র নিন্দা জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে।

ভারতের অরুণাচল রাজ্যকে অনেক আগে থেকেই চীন দক্ষিণ তিব্বতের অংশ মনে করে। এবার অরুণাচলের ১৫টি স্থানের নতুন করে নামকরণ করায় ভারত সরকারও তীব্রভাবেই তার প্রতিক্রিয়া জানালো।

এনডিটিভি অনলাইনের সংবাদে বলা হয়, বেইজিংয়ের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ভারত বলেছে, অরুণাচল ভারতের প্রদেশ ছিল এবং থাকবে। নাম পরিবর্তন করে কখনও সত্যকে মিথ্যা করা যাবে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। অরুণাচলের নতুন নামকরণে সত্যটা কখনও বদলে যাবে না।

অরিন্দম বাগচি আরও জানান, আমরা এর আগেও এমনটা দেখেছি। চীন কর্তৃক অরুণাচল প্রদেশের কোনো স্থানের নতুন করে নামকরণের ঘটনা এই প্রথম নয়, ২০১৭ সালের এপ্রিলেও চীন এভাবে অরুণাচল প্রদেশের কিছু স্থানের নতুন নামকরণ করেছিল।

চীনের রাষ্ট্রায়ত্ত দৈনিক গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চীনের স্টেট কাউন্সিল ও মন্ত্রিসভা কর্তৃক জারিকৃত ভৌগোলিক নামের বিধান অনুসারেই নতুন করে এই ১৫টি স্থানের নামকরণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের