বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্যমেলায় সেই চিরাচরিত ‘ঠকঠক শব্দ’

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন রূপে স্থায়ী ঠিকানায় প্রথমবারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হলেও প্রথমদিকের অবকাঠামোগত চিত্রের পরিবর্তন আসেনি। অস্থায়ী মেলা প্রাঙ্গণের মতো স্থায়ী প্রাঙ্গণেও মেলা শুরু হওয়ার পরও চলছে স্টল তৈরির কাজ। ফলে মেলার উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম সবদিক থেকেই হাতুড়ি, কাঠ, পেরেকের ঠকঠক শব্দ কানে আসছে। এতে বিরক্ত হচ্ছেন মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা।

শনিবার (১ জানুয়ারি) মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, চারদিকেই অসম্পূর্ণ স্টল রয়েছে। এসব স্টলের মধ্যে যেমন দেশি প্রতিষ্ঠান রয়েছে, তেমনই বিদেশি প্যাভিলিয়নও রয়েছে। এমনকি মেলা প্রাঙ্গণের কমপ্লেক্সের মধ্যেও বেশিরভাগ স্টল তৈরির কাজ চলছে। তবে দেশি বড় কয়েকটি প্রতিষ্ঠান স্টল তৈরি করে বিক্রি কার্যক্রম শুরু করেছে।

মেলা প্রাঙ্গণের উত্তর-পশ্চিম দিকে অসম্পূর্ণ স্টলের সংখ্যা সবচেয়ে বেশি। কমপ্লেক্সের বাইরে উত্তর-পশ্চিম দিকের প্রায় প্রতিটি স্টলের কাজই অসম্পূর্ণ রয়েছে। বাঁশ, কাঠ, পেরেক দিয়ে চলছে এসব স্টল তৈরির কাজ। ফলে মুহুর্মুহু কানে ভেসে আসছে ঠকঠক শব্দ। এমনকি কমপ্লেক্সের ভিতরেও পশ্চিম দিকের প্রায় সবকটি স্টল অসম্পূর্ণ দেখা গেছে।

মেলায় ঘুরতে আসা নাদিয়া বলেন, গত বছর আগারগাঁওয়ের বাণিজ্যমেলায় অনেকবার গিয়েছি। এখানে বাণিজ্যমেলার স্থায়ী প্রাঙ্গণ হওয়ায় প্রথমদিনই বন্ধুরা মিলে ঘুরতে এসেছি। কিন্তু মেলা শুরু হলেও প্রায় সব স্টল অসম্পূর্ণ রয়েছে। এটা দেখে বিরক্ত লাগছে। স্থায়ী ঠিকানার মেলা এমন হবে কেন! উচিত ছিল মেলা শুরু হওয়ার আগেই সব স্টলের কাজ শেষ করা।

তিনি বলেন, আমরা মিরপুর থেকে এসেছি। এই মেলা প্রাঙ্গণ অনেক দূরে। আসতে অনেক সময় লাগে। আসতেও অনেক কষ্ট। এতো কষ্ট করে মেলায় আসলাম, কিন্তু মেলার পরিস্থিতি দেখে হতাশ হতে হয়েছে। মেলার সব স্টল পুরোদমে চালু হলে দেখতে কিছুটা হলেও ভালো লাগতো।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল