ইসরাইলে ‘ফ্লোরোনা’ আক্রান্ত রোগী শনাক্ত

news-image

অনলাইন ডেস্ক : ইসরাইলে প্রথমবারের মতো একজনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ও ইনফ্লুয়েঞ্জার যৌথ রূপ ‘ফ্লোরোনা’। আরব নিউজের বরাত দিয়ে বার্তাসংস্থা এএনআই শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আরব নিউজ এক টুইটার বার্তায় এ খবর নিশ্চিত করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এক অন্তঃসত্ত্বা নারীর শরীরে ‘ফ্লোরোনা’ শনাক্ত হয় বলে জানা গেছে। চলতি সপ্তাহেই প্রসব যন্ত্রণা নিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিলেন তিনি। ওই নারী করোনার একটি টিকাও নেননি।

গত এক সপ্তাহে হঠাৎ করেই ইসরাইলে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বেড়েছে। পাশাপাশি করোনার দাপট তো আছেই।

ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, শুধু গত সপ্তাহেই সেখানকার ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়ে ১ হাজার ৮৪৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি শরীরে করোনা আক্রান্ত হলে অনেক ক্ষেত্রে তা মারাত্মক আকার ধারণ করতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এর ফলে নিউমোনিয়া, মায়োকার্ডাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। এর ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া ফ্লোরোনা সংক্রমণ হলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অবশ্য ফ্লোরোনার সংক্রমণ থেকে বাঁচার উপায়ও বাতলে দিয়েছেন চিকিৎসকরা। এই রোগ ঠেকাতে যত দ্রুত সম্ভব করোনার টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

এদিকে, ইসরাইলের স্বাস্থ্য বিভাগ শুক্রবার থেকে কারোনার চতুর্থ জোজ দেওয়া শুরু করেছে। করোনার সর্বশেষ ভ্যারিয়েন্ট ওমিক্রনের ঢেউ শুরু হওয়ার পর দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক নাচম্যান অ্যাশ কম রোধ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং বয়স্কদের চতু্র্থ বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছেন। দেশটিতে চারমাস আগে করোনার তৃতীয় ডোজ দেওয়া শেষ হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান