নতুন ঠিকানায় বাণিজ্য মেলার উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারি কাটিয়ে পূর্বাচলের নতুন ঠিকানায় শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ শনিবার বছরের প্রথম দিনে বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুভ সূচনা করেন তিনি।

বাণিজ্য মেলার মাধ্যমে দেশি-বিদেশি বিক্রেতাদের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ সময় আইসিটি পণ্য সেবাকে বর্ষপণ্য-২০২২ ঘোষণা করেন তিনি।

এবার মেলা দেখতে যেতে হবে শেরেবাংলা নগরের পুরোনো ঠিকানা থেকে ২৫ কিলোমিটার দূরে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। মহামারি পরিস্থিতি বিবেচনায় সীমিত করা হয়েছে মেলার পরিসর। ছোটবড় মিলিয়ে ২২৫টি স্টল-প্যাভিলিয়ন দিয়ে সাজানো হচ্ছে মেলা; যেখানে ২০২০ সালে ৪৫০টি। সর্বশেষ ২০১৯ সালে ৫৫০টি স্‌টল নিয়ে শেরে বাংলা নগরে মেলা বসেছিল।

আগের মতো এবারও টিকেটের দাম রাখা হচ্ছে শিশুদের জন্য ২০ টাকা আর বড়দের জন্য ৪০ টাকা। মেলা উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিআরটিসির ৩০টি বাস পূর্বাচলে যাতায়াত করবে বলে জানান তিনি।

কমলাপুর থেকে রামপুরা, বাড্ডা, কুড়িল বিশ্বরোড হয়ে বাণিজ্য মেলা এবং শেওড়া বাসস্ট্যান্ড থেকে কুড়িল হয়ে বাণিজ্য মেলা পর্যন্ত এসব বাস চলাচল করবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান